হোম > সারা দেশ > লালমনিরহাট

অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোচালক নিহত

লালমনিরহাট প্রতিনিধি 

সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ধাক্কায় রনি সরকার (২৫) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। বুধবার বিকেলে লালমনিরহাট রংপুর মহাসড়কে অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি সরকার সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারি গ্রামের নুর ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট শহর থেকে অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ের একটি বাস ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। ওই সময় রনি সরকার বিশ্ববিদ্যালয়ের সামনের একটি হোটেলে দুপুরের খাবার শেষ করে অটোরিকশা নিয়ে ভাড়ার খোঁজে বেড়িয়ে পড়েন। এ সময় দ্রুতগতির বাসটি রিকশায় সজোরে ধাক্কা দেয়। এতে চালক রনি সরকার গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ খবরে স্থানীয়রা বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে। এক ঘণ্টা পরে লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লালমনিরহাটে বিপৎসীমার ওপরে বইছে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

একই কর্মস্থলে বছরের পর বছর কর্মকর্তা-কর্মচারী, পাটগ্রাম এলজিইডিতে অনিয়ম-দুর্নীতির মহোৎসব

দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

লালমনিরহাটের কালীগঞ্জে ডাকাতিসহ ১১ মামলায় অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

আন্দোলন হয় তিস্তায়, কিন্তু বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের, ঠেকাল স্থানীয় জনতা ও বিজিবি

দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যা মামলার বিচার সম্পন্ন করা হবে: ত্রাণমন্ত্রী

পাটগ্রামে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, প্রতিবাদে মানববন্ধন

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় রণক্ষেত্র আদিতমারী: এসপি ওসিসহ আহত ২০

ভুট্টাখেত থেকে ৭ বছরের শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য