হোম > সারা দেশ > লালমনিরহাট

কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় পথচারী নিহত 

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় হোসেন আলী (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তার বাড়ি জেলার আদিতমারী উপজেলার নামুড়ীরহাট এলাকায়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিদর্শক হাবিবুর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওয়াবদা বাজার এলাকায় হোসেন আলী দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বালু বোঝাই ট্রাক্টর পেছন থেকে তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রাক্টরটির মালিক আদিতমারী উপজেলার কাশিয়াবাড়ী এলাকার সিরাজুল ইসলাম।

লালমনিরহাটে পুলিশি বাধায় পণ্ড নির্মাণশ্রমিকদের সমাবেশ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, কাঁটাতারের বাতি নিভিয়ে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পরিবেশগত প্রভাব নিরূপণে বুড়িমারী স্থলবন্দরে জনমত যাচাই সভা

‘অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল হবে’

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ১৩

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেল ট্রাক, দুই নারী নিহত

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড