হোম > সারা দেশ > লালমনিরহাট

জেলের জালে উঠে এল প্রতিবন্ধী যুবকের মরদেহ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় জেলেদের জালে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উঠে এসেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য ধুবনী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সাইফুল ইসলাম (৩০) উপজেলার ওই এলাকার আব্দুল বারেকের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। 

এ বিষয়ে নিহতের খালাতো ভাই ও আরটিভির হাতীবান্ধা প্রতিনিধি শাহা আলম বলেন, আজ সকালে সাইফুল ইসলাম খাওয়া শেষ করে বাসা থেকে বের হোন। তাঁকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজ করতে থাকেন। 

এরই মধ্যে নিহতের বাড়ির পাশের একটি পুকুরে জেলেরা জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় জেলেদের জালে একটি মরদেহ উঠে আসে। তাঁরা মরদেহটি উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে মরদেহটি সাইফুলের বলে শনাক্ত করেন। 

এ বিষয়ে জানতে সিংগীমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলুর মোবাইল নম্বরে কয়েকবার কল দেওয়া হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানা নেই।

বাংলাদেশে ঢুকে স্থানীয়দের ওপর বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

লালমনিরহাটে পুলিশি বাধায় পণ্ড নির্মাণশ্রমিকদের সমাবেশ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, কাঁটাতারের বাতি নিভিয়ে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পরিবেশগত প্রভাব নিরূপণে বুড়িমারী স্থলবন্দরে জনমত যাচাই সভা

‘অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল হবে’

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ১৩

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেল ট্রাক, দুই নারী নিহত