হোম > সারা দেশ > লালমনিরহাট

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

লালমনিরহাট প্রতিনিধি 

রনি মিয়া। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রনি মিয়া (২২) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রনি দইখাওয়া সীমান্ত এলাকার হারুন অর রশিদের ছেলে।

বিজিবি ও স্থানীয় লোকজন জানায়, কয়েকজন চোরাকারবারির সঙ্গে সীমান্তের ৯০২ নম্বর পিলার এলাকায় যান রনি। তাঁদের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় বিএসএফ গুলি ছোড়ে। এতে রনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। গুলির শব্দ পেয়ে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের দইখাওয়া বিওপি ক্যাম্পের টহলদল এগিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় রনিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বারবার সতর্ক করার পরও সীমান্ত এলাকায় অনুপ্রবেশ এবং অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

আদিতমারীতে ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

পাটগ্রামে এনসিসি ব্যাংকের উদ্যোগে ছাত্রীদের নিয়ে স্টুডেন্ট ব্যাংকিং ও গাছ বিতরণ

পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

আদিতমারীতে বাইসাইকেল পেল ৪৬ শিক্ষার্থী

কৃষকেরা বিদেশে টাকা পাচার করে না: এমপি বাবুল

বিপৎসীমার নিচে তিস্তা, বন্যার উন্নতি লালমনিরহাটে

পাটগ্রাম সীমান্তে পুশ ইনের জন্য আনা ৩ নারীকে ফেরত নিল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ ইন: ৩ নারী শূন্যরেখায়, দেশের ভেতরে ঢুকেছে ৫ জন

মাদক ও জুয়া মামলার আসামিদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা লালমনিরহাট আইনজীবী সমিতির

লালমনিরহাটে ধর্ষণের ঘটনা আড়াল করতে কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগ