হোম > সারা দেশ > লালমনিরহাট

সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় লালমনিরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

লালমনিরহাট প্রতিনিধি 

মো. সাইফুজ্জামান। ছবি: সংগৃহীত

উন্নয়নকাজ না করেই সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির ঘটনায় লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামানকে তাঁর চলতি দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের মূলধন অংশের ‘অনাবাসিক ভবন’ খাতে কাজ (W-1) প্যাকেজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের DPP, RDPP কিংবা HOPE-এর অনুমোদন ছাড়াই বিধিবহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করে একটি প্যাকেজকে ৮টি প্যাকেজে বিভাজন করে ইজিপির মাধ্যমে টেন্ডার আহ্বান করা হয়। এর মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরে মোট ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ওই ৮টি প্যাকেজের বিপরীতে প্রদত্ত বিলের ক্ষেত্রে বাস্তবে কোনো কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। ওই কাজ বাস্তবায়নের জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ছাড়াও অন্যান্য ৮টি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজ না করেই বিল উত্তোলন করা হয়েছে। এর ফলে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন অনুযায়ী লালমনিরহাট গণপূর্ত বিভাগে কর্মরত নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।

এ ব্যাপারে লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামানের সরকারি মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। তবে লালমনিরহাট গণপূর্ত বিভাগে কর্মরত উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. মোকাদ্দেস আলী বলেন, নির্বাহী প্রকৌশলী বরখাস্ত হওয়ার এক দিন আগ থেকেই ঢাকায় অবস্থান করছেন।

সীমান্তে ঘাস কাটা নিয়ে ভারতীয়-বাংলাদেশিদের মধ্যে তর্কাতর্কি, উত্তেজনা

৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগির শুরু হবে: ত্রাণমন্ত্রী

প্রবাসী ছেলের ওপর ক্ষোভ, বৃদ্ধ বাবাকে গাছে বেঁধে নির্যাতন

কালীগঞ্জে দুই ইটভাটাকে জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

বাংলাদেশের অভ্যন্তরে আছড়ে পড়ল বিএসএফের ড্রোন, হেফাজতে নিয়েছে বিজিবি

পণ্যবাহী ট্রাক উল্টে পড়ল মরিচখেতে, কৃষক নিহত

৯২ লেভেল ক্রসিংয়ের ৬০টিই অরক্ষিত, ঝুঁকি

লালমনিরহাটে ৯২টি লেভেল ক্রসিংয়ের ৬০টিই অরক্ষিত, দুর্ঘটনার শঙ্কা

মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুজনের ৫ বছরের কারাদণ্ড