হোম > সারা দেশ > লালমনিরহাট

সরকারি কর্মকর্তারা সময়মতো অফিসে না এলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ত্রাণমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

সরকারি কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ে কেউ অফিসে না এলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আজ শুক্রবার লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারমূলক পরিকল্পনার অগ্রগতি নিয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, ‘বিএনপির নির্বাচনী ইশতেহারের ওপর আস্থা রেখে জনগণ বিপুল ম্যান্ডেট দিয়ে আমাদের সংসদে পাঠিয়েছে। সেই ইশতেহার অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’

আলোকিত লালমনিরহাট গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘বন্ধ থাকা বিমানবন্দর দ্রুত চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং তাঁকে জেলা পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছি।’

অর্থনৈতিক অঞ্চল করতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জেলায় সফর করবেন। এ ছাড়া জেলায় মাদক নিয়ন্ত্রণ ও অনলাইন জুয়া বন্ধসহ সামাজিক অপরাধ দমনে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

সভায় ত্রাণমন্ত্রী সরকারের অগ্রাধিকারমূলক পরিকল্পনার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড, খাল খনন ও কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন কর্মসূচির অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

এর আগে সকালে মন্ত্রী লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের পরিবেশ অপরিচ্ছন্ন দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে ছয় ঘণ্টার আলটিমেটাম দেন।

মাদক কারবারিদের হামলায় ২ পুলিশ আহত, হাতকড়াসহ পালালেন আসামি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটে স্বামীর গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রীকে আটক

ঘাস কাটা নিয়ে উত্তেজনার পর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, সীমান্তে বিজিবির টহল বৃদ্ধি

পাওনা ২০ টাকার জন্য ধস্তাধস্তিতে বৃদ্ধ নিহত

সীমান্তে ঘাস কাটা নিয়ে ভারতীয়-বাংলাদেশিদের মধ্যে তর্কাতর্কি, উত্তেজনা

৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগির শুরু হবে: ত্রাণমন্ত্রী

প্রবাসী ছেলের ওপর ক্ষোভ, বৃদ্ধ বাবাকে গাছে বেঁধে নির্যাতন

কালীগঞ্জে দুই ইটভাটাকে জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ