হোম > সারা দেশ > লালমনিরহাট

৯ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসাছাত্র আপনের

লালমনিরহাট প্রতিনিধি

৯ দিনেও খোঁজ মেলেনি লালমনিরহাটের মাদ্রাসা ছাত্র আলাউদ্দিন সরকার আপনের (১২)। তার সন্ধানে দেশের সকল থানায় বার্তা পাঠিয়েছে পুলিশ। 

নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলাউদ্দিন সরকার আপন লালমনিরহাট পৌরসভার বিএনপি কলোনির জরিপ উল্ল্যাহর ছেলে। সে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের মালিটারী তামিমুল কোরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার নাজরানা বিভাগের আবাসিক ছাত্র। 

পুলিশ ও ছাত্রের পরিবার জানায়, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের মালিটারী তামিমুল কোরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার নাজরানা বিভাগে পড়াশুনা করত আলাউদ্দিন সরকার আপন। মাদ্রাসার আবাসিক বিভাগে থাকত সে। গত ১৬ মে দুপুরে মাদ্রাসা থেকে বেড়িয়ে নিখোঁজ হয় আপন। 

পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তার সন্ধান না পেয়ে পরিবারকে খবর দেয়। পরিবারও বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করে ব্যর্থ হয়ে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। 

সাধারণ ডায়েরিটি আমলে নিয়ে নিখোঁজ ছাত্র আপনের সন্ধানে দেশের সকল থানায় বার্তা পাঠায় পুলিশ। নিখোঁজের ৯ দিন পেরিয়ে গেলেও সন্তানের সন্ধান না পেয়ে আপনের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। 

নিখোঁজ ছাত্র আপনের বাবা জরিপ উল্লাহ বলেন, ৯দিন ধরে ছেলেকে না পেয়ে আমরা পুরো পরিবারের সবাই পাগলের মতো হয়ে গেছি। খবর প্রকাশ করে সন্তানের সন্ধান পেতে গণমাধ্যমে সগায়তা কামনা করেন তিনি। 

মালিটারী তালিমুল কোরআন হাফিজিয়া মাদরাসার সুপার ওসমান গনি আজকের পত্রিকাকে বলেন, আমরা চারিদিকে খোঁজার জন্য লোক লাগিয়েছি। আল্লাহ সহায় থাকলে তাকে আমরা খুব দ্রুত পেয়ে যাবো। 

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, মাদ্রাসাছাত্র আলাউদ্দিন সরকার আপন নিখোঁজের একটি সাধারণ ডায়েরি পাওয়ার পর পরই সব থানায় এ বিষয়ে অবগত করা হয়েছে। এছাড়াও একজন অফিসারকে স্পেশাল দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও শিশুটিকে উদ্ধারে তার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

‘গাঁজাখোর’ বলার অভিযোগে কিশোরকে হত্যা, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে তুচ্ছ ঘটনার জেরে তরুণকে হত্যার অভিযোগ

ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

এবার মানসিক ভারসাম্যহীন যুবককে পুশ ইনের চেষ্টা বিএসএফের

পুশ ইনের চেষ্টা ব্যর্থ: লালমনিরহাটের চার সীমান্তের শূন্যরেখা থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমনিরহাটের ৪ সীমান্তেও পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশ ইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর পরিকল্পনা সরকারের: স্থলবন্দর চেয়ারম্যান

রাশিয়ায় ৪ যুবক বিক্রি: গভীর ষড়যন্ত্র দাবি করে পাটগ্রাম উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলন

লালমনিরহাট: সাব-রেজিস্ট্রারের ৫ পদই শূন্য, ভোগান্তি চরমে