হোম > সারা দেশ > লালমনিরহাট

কালীগঞ্জে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আবু মুসা ছোটন (৩৫) নামের এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ বুধবার নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। 
 
এর আগে গতকাল মঙ্গলবার ইফতারের পর উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর জামির বাড়ি সরকারি প্রাথমিক (হাজির স্কুল) বিদ্যালয় মাঠে ওই ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। 
 
ছোটন ভোটমারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা সাতটার দিকে ছোটন ইফতারের পর শ্রুতিধর জামির বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাছে দোকানে বসেছিলেন। এ সময় একই এলাকার জহুরুল হকের ছেলে পলাশনহ (২৫) বেশ কয়েকজন যুবক জরুরি কথা আছে বলে ছোটনকে স্কুল মাঠে ডেকে নিয়ে যান। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা ছোটনকে ছুরিকাঘাত করেন। এ সময় ছোটন চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন এবং পলাশকে আটক করেন। গুরুতর আহত অবস্থায় ছোটনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
 
আজ এ বিষয়ে ছোটনের মা ছালেহা বেগম বাদী হয়ে পারিবারিক কলহের জেরে ছোটনকে হত্যা করা হয়েছে জানিয়ে ২৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। আটক পলাশকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল বলেন, এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

লালমনিরহাটে পুলিশি বাধায় পণ্ড নির্মাণশ্রমিকদের সমাবেশ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, কাঁটাতারের বাতি নিভিয়ে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পরিবেশগত প্রভাব নিরূপণে বুড়িমারী স্থলবন্দরে জনমত যাচাই সভা

‘অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল হবে’

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ১৩

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেল ট্রাক, দুই নারী নিহত

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড