হোম > সারা দেশ > লালমনিরহাট

অটোরিকশা ছিনতাই চেষ্টাকালে শ্রমিক দল নেতা আটক, ছিনিয়ে নিতে হামলায় ৫ পুলিশ আহত

লালমনিরহাট প্রতিনিধি

আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে শ্রমিক দলের এক নেতাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আটক শ্রমিক দল নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে তাঁর পক্ষের লোকজনের বিরুদ্ধে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার (৯ নভেম্বর) রাতে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের পূর্ব আমবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আটক শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম অপু (৩৫) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সাদেকনগর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক।

আহত পুলিশ সদস্যরা হলেন লালমনিরহাট সদর থানা উপপরিদর্শক (এসআই) এমরান আলী (৪৩), কনস্টেবল মামুন (৩২), কনস্টেবল লিটন (৩৯), নায়েক আনোয়ার হোসেন (৩৮) ও কনস্টেবল শাহনাজ আক্তার (৩৭)।

আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ছবি: আজকের পত্রিকা

পুলিশ ও স্থানীয়রা জানান, অটোরিকশাচালক এরশাদুল হক কুলাঘাট বাজার থেকে বড়বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে টিকটিকির বাজার এলাকায় চার ব্যক্তি যাত্রীবেশে ওই অটোরিকশায় ওঠেন। একপর্যায়ে বড়বাড়ি ইউনিয়নের পূর্ব আমবাড়ী এলাকায় পৌঁছালে ওই চার ব্যক্তি নিজেদের আলোকিত লালমনিরহাটের অ্যাকশন কমিটির সদস্য পরিচয় দিয়ে অটোরিকশায় মাদকদ্রব্য রয়েছে দাবি করে তল্লাশির কথা বলেন। চালক এর প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক মারধর করে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করেন তাঁরা।

এ সময় চালকের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম অপুকে আটক করতে পারলেও বাকি তিনজন পালিয়ে যান। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে লালমনিরহাট সদর থানা-পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।

আটক শ্রমিক দল নেতাকে থানায় নেওয়ার পথে পূর্ব আমবাড়ী এলাকায় তার পক্ষের কয়েকজন পুলিশের গাড়ি থামিয়ে দেন। একই সঙ্গে আটক ব্যক্তিকে থানায় নিতে বাধা দেন এবং স্থানীয়ভাবে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন। এতে পুলিশ রাজি না হলে পুলিশের ওপর হামলা করে শ্রমিক দল নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলায় পাঁচজন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পুলিশ আটক শ্রমিক দল নেতা অপুকে নিয়ে থানায় ফিরে যান। আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বড়বাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলেপ উদ্দিন বলেন, ‘শুনেছি ওই অটোরিকশায় মাদক ছিল দাবি করে তা আটক করে তল্লাশি চালায় অপুরা। কিন্তু তাতে মাদক না পাওয়ায় হট্টগোল হলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে গেছে। আটক শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে আটক অপু আলোকিত লালমনিরহাটের কোনো সদস্য নন।’

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাদ আহমেদ বলেন, দুই পক্ষের মারধরকে ঘিরে একজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন। তাঁকে নিয়ে ফেরার পথে কয়েকজনের সঙ্গে পুলিশের বিতর্ক হয়েছে। এতে পাঁচজন পুলিশ সামান্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সরকারি কাজে বাধা দানের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাঝপথে বিকল ট্রেনের ইঞ্জিন, প্রায় ৪ ঘণ্টা ভোগান্তিতে যাত্রীরা

পাটগ্রাম শহর: অটোর দাপট, যানজটে ভোগান্তি

১৯ নভেম্বর লালমনিরহাট আসবেন প্রধানমন্ত্রী: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

মাদ্রাসায় যাওয়ার পথে সড়কে ঝরল শিশুর প্রাণ

সিজারের পর অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ উধাও

লালমনিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রলিতে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

পাটগ্রামে ভারত থেকে পাচার করে আনা ১২ গরু ও মোটরসাইকেল উদ্ধার

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার মামলায় স্বামী গ্রেপ্তার

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

লালমনিরহাটে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি পলাতক