হোম > সারা দেশ > লালমনিরহাট

তিস্তার চরে আটকে ছিল তরুণীর মরদেহ, পিছমোড়া করে বাঁধা মেহেদিরাঙা হাত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীর চরে আটকে ছিল অজ্ঞাতপরিচয় এক তরুণীর (১৮) মরদেহ। তাঁর মেহেদিরাঙা হাত বাঁধা পিছমোড়া করে। অ্যাসিডে ঝলসে দেওয়া ছিল মুখ। আজ রোববার সকালে মহিষখোঁচা ইউনিয়নের চৌরাহা মাদ্রাসা এলাকায় নদীতে ভাসমান মরদেহটি দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করা হয়। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয়রা জানান, সকালে কৃষকেরা কাজ করতে গিয়ে চোরাহা মাদ্রাসা এলাকায় তিস্তা নদীর চরে আটকে থাকা ওই তরুণীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে আদিতমারী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। উপস্থিত জনতা তাঁর পরিচয় শনাক্ত করতে না পারলেও ধারণা করছেন উজান থেকে মরদেহটি ভেসে এসেছে। 

পুলিশ জানিয়েছে, তার হাত মেহেদিরাঙা এবং লেখা আছে ‘আই লাভ ইউ’। দুই হাত ওড়না দিয়ে পেছন দিকে বাঁধা। কালো রঙের বোরকা পরিহিতা এই যুবতীর মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া ছিল। 

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘাতকেরা তাঁকে মেরে হাত বেঁধে মুখ অ্যাসিডে ঝলসে দিয়েছে। তাঁর পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে।

লালমনিরহাটে পুলিশি বাধায় পণ্ড নির্মাণশ্রমিকদের সমাবেশ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, কাঁটাতারের বাতি নিভিয়ে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পরিবেশগত প্রভাব নিরূপণে বুড়িমারী স্থলবন্দরে জনমত যাচাই সভা

‘অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল হবে’

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ১৩

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেল ট্রাক, দুই নারী নিহত

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড