হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

মাওলানা লুৎফর রহমান মারা গেছেন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

মাওলানা লুৎফর রহমান (৮৮) আর নেই। আজ রোববার বেলা পৌনে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

মাওলানা লুৎফর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার এই তথ্য জানান।

আবু সালমান মোহাম্মদ আম্মার বলেন, তাঁর বাবা সেদিন সকালে মাথা ঘুরে পড়ে যান। বাড়ির লোকজন দ্রুত তাঁকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

মাওলানা লুৎফর রহমানের ছেলে বলেন, মাথায় বড় ধরনের অপারেশনসহ মাওলানা লুৎফর রহমানকে উন্নত চিকিৎসা দেওয়া হলেও মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। প্রায় ১৮ দিন পর আজ রোববার বেলা ২টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তিনি বলেন, ২০২১ সালে একবার মাইনর স্ট্রোকে আক্রান্ত হন তাঁর বাবা।

তাঁর পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে। প্রখ্যাত এ আলেমে দ্বীন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা। একজন স্বনামধন্য বক্তা হিসেবে দেশে-বিদেশে তাঁর বেশ পরিচিতি রয়েছে।

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ২৫

লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে বিএনপি নেতাসহ আহত ৩, ককটেল বিস্ফোরণ

স্কুলের টিফিনের বিরতির সময়ও শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান তিনি

মোটরসাইকেল ফেরত চাইলে হামলা, ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুরে সিএনজির ধাক্কায় কৃষক দল নেতা নিহত

লক্ষ্মীপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ২

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধর, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে মারামারি, আতঙ্কে নার্স-রোগীরা

মধ্যরাতে সুপারিবাগানে মিলল যুবকের গলাকাটা মরদেহ