হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে দেয়াল চাপা পড়ে শরীফ হোসেন (২১) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সেফালীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃত শরীফ ইউনিয়নের সেফালিপাড়া এলাকার মো. দুলাল মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নিজ বাড়ির এক প্রবাসীর বসত ঘরের দেয়াল মেরামতের কাজ করছিলেন শরীফ হোসেনসহ কয়েকজন শ্রমিকেরা। দুপুরে কাজ চলাকালীন হঠাৎ করেই দেয়ালটি ভেঙে পড়লে নিচে চাপা পড়েন শরীফ। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নির্মাণাধীন বাড়ির মালিক প্রবাসী নবী মিয়া বলেন, আমার বসতঘরের কাজ চলমান। প্রতিদিনই কাজ করতে আসেন শরীফসহ তাঁর সহকারীরা। হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটবে সেটা কেউ চিন্তা করেনি। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে কারও কোনো গাফিলতি আছে কিনা সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

লক্ষ্মীপুরে ৭ পুলিশের বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, নতুন ১২৯ জনসহ ৬ দিনে আটক ৯১৭

বিধবাকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে আদালতে মামলা

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান: পাঁচ দিনে আটক ৭৮৮

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, লক্ষ্মীপুরের সেই নেতা গ্রেপ্তার

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার নেতা বহিষ্কার

লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে হাত-পা বেঁধে মারধর, আটক ২