হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে কারা হেফাজতে কয়েদির মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলা কারাগারে বেলায়েত হোসেন ভূঁইয়া (৭২) নামের সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান। 

বেলায়েত হোসেন ভূঁইয়া পালক ছেলেকে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের হেদায়েত হোসেন ভূঁইয়ার ছেলে। গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি হিসেবে ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর তাঁকে কারাগারে আনা হয়। 

সর্বোত্তম দেওয়ান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে বেলায়েত অসুস্থ ছিলেন। শ্বাসকষ্টজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাত সাড়ে ১০টার দিকে সদর হাসপাতালে পাঠানো হলে ১১টার দিকে তিনি মারা যান। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম আফজাল সাংবাদিকদের বলেন, ‘আমরা বেলায়েতকে মৃত পেয়েছি। তাঁকে মৃত অবস্থায় আনা হয়েছে। কী কারণে মারা গেছেন তা বলতে পারছি না। ময়নাতদন্ত শেষে কারণ জানা যাবে।’ 

বেলায়েত হোসেন ভূঁইয়ার ছোট ছেলে মো. রিয়াদ ভূঁইয়া বলেন, ‘দীর্ঘদিন থেকেই বাবা শ্বাসকষ্টে ভুগছিলেন। এজন্য কারও প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত শেষে আমাদের কাছে দুপুরে মরদেহ হস্তান্তর করা হয়। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

মন্দিরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ

যারা দেশকে অচল করতে চেয়েছে, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী: এ্যানি

নতুন বাংলাদেশ গড়তে হবে, বিগত ১৭ বছরের বর্ণনার দরকার নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

লক্ষ্মীপুরে ৭ পুলিশের বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, নতুন ১২৯ জনসহ ৬ দিনে আটক ৯১৭

বিধবাকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে আদালতে মামলা