হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে হামলায় কাঠমিস্ত্রি নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার ভোলাকোট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাজুল ইসলাম উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের হীরাপুর গ্রামের সাজিবাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে তাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম পৈতৃক সূত্রে পাওয়া ৭ শতাংশ জমির মালিকানা বুঝে নিতে ভোলাকোট ইউনিয়নের তোরাব মিজি বাড়িতে যান তাজুল। এ সময় তাজুল ইসলামের ভায়রা নুর ইসলাম এবং তাঁর দুই ছেলে মাহফুজ, শুক্কুরসহ একই বাড়ির আরও কয়েকজন তাঁর ওপর হামলা চালান। এতে তাজুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বজনেরা জানান, বিরোধপূর্ণ ওই জমি নিয়ে প্রায় ১০ বছর ধরে জেলা আদালতে মামলা চলমান রয়েছে। জমি নিয়ে প্রায়ই দুই পক্ষের মধ্যে বিরোধ ও ঝগড়া হতো। উভয় পক্ষই নিকটাত্মীয়। আজ দুপুরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নুর ইসলাম ও তাঁর দুই ছেলে তাজুল ইসলামের ওপর হামলা চালান। এতে তিনি নিহত হন। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ

যারা দেশকে অচল করতে চেয়েছে, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী: এ্যানি

নতুন বাংলাদেশ গড়তে হবে, বিগত ১৭ বছরের বর্ণনার দরকার নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

লক্ষ্মীপুরে ৭ পুলিশের বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, নতুন ১২৯ জনসহ ৬ দিনে আটক ৯১৭

বিধবাকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে আদালতে মামলা

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান: পাঁচ দিনে আটক ৭৮৮