হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

মাওলানা লুৎফর রহমান হাসপাতালে ভর্তি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা মাওলানা লুৎফর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। মাওলানা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন।

মাওলানা লুৎফর রহমানের ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার বলেন, আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে তাঁর বাবা রামগঞ্জের করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এ সময় তিনি মাথা ঘুরে পড়ে গেলে দ্রুত তাঁকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকায় পাঠানো হয়। 

সালমান মোহাম্মদ আম্মার আরও বলেন, চিকিৎসকের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ২০২১ সালে একবার মাইনর স্ট্রোকে আক্রান্ত হন তাঁর বাবা। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, আজ তাঁর মেজর স্ট্রোক হয়েছে। 

মাওলানা লুৎফর রহমানের পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে।

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ২৫

লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে বিএনপি নেতাসহ আহত ৩, ককটেল বিস্ফোরণ

স্কুলের টিফিনের বিরতির সময়ও শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান তিনি

মোটরসাইকেল ফেরত চাইলে হামলা, ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুরে সিএনজির ধাক্কায় কৃষক দল নেতা নিহত

লক্ষ্মীপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ২

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধর, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে মারামারি, আতঙ্কে নার্স-রোগীরা

মধ্যরাতে সুপারিবাগানে মিলল যুবকের গলাকাটা মরদেহ