হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে পাওনা টাকা নিতে বের হন রাতে, ভোরে মিলল অটোচালকের লাশ

লক্ষ্মীপুর প্রতিনিধি

ঘটনাস্থলে লোকজনের ভিড়। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে তেওয়ারীগঞ্জে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামে একটি ফসলের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, পাওনা টাকা দেওয়ার কথা বলে ফরহাদকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত ফরহাদ হোসেন সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামের মো. দিদার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে ফসলের মাঠে অটোরিকশার চালক ফরহাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ফরহাদের ডান চোখ পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে। এ ছাড়া শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ফরহাদের স্ত্রী নার্গিস বেগম বলেন, পাওনা টাকা দেবে বলে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এক ব্যক্তি ফরহাদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। আজ ভোরবেলা মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ফসলি খেতে ফরহাদের লাশ পড়ে থাকার খবর পান তিনি। টাকা লেনদেনকে কেন্দ্র করে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে বলে নার্গিস বেগম দাবি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা, পুলিশের বাধা, সংঘর্ষে আহত ২০

ক্রেতাকে মারধরের ঘটনায় মাংস বিক্রেতাসহ ২ জন কারাগারে

বিদ্যালয়ের ছাদের কিছু অংশ ধসে ৩ শিক্ষার্থী আহত

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৬ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের কোস্ট গার্ড, ফিরে পেতে স্বজনদের আকুতি

খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার করল পুলিশ

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলমুক্ত করতে অভিযান

একই পরিবারের ৪ জন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া

মাংস ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় ক্রেতাকে পিটিয়ে জখম

লক্ষ্মীপুরে চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ