হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

আবদুল্যাহর চরে ডুবে যাওয়া নৌকার ৮ জেলে উদ্ধার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

জাতীয় জরুরি সেবা-৯৯৯-এ কল করে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আবদুল্যাহর চরে ডুবে যাওয়া নৌকার আট জেলেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বরিশালের হিজলা উপজেলায় যাওয়ার পথে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। 

উদ্ধার হওয়া জেলেরা হলেন বরিশালের হিজলা উপজেলার কাকুড়িয়া এলাকার বাসিন্দা ইসমাইল মাঝি, ইব্রাহিম, সাইফুল ফরাজী, সাদ্দাম, রাব্বি, মো. আব্দুল, নুরুল ইসলাম ও শুক্কুর। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। নৌকায় আট জন জেলে ছিল। পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯-এ কল দেওয়া হয়। কল পেয়ে বড়খেরী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক (নি.) মো. ফেরদৌস আহম্মেদের তদারকিতে জেলেদের উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে ফেরদৌস আহম্মেদ বলেন, ‘ডুবে যাওয়া নৌকাটি ও আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে জেলেদের নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।’

রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর ও লুট, কৃষক দল নেতা গ্রেপ্তার

কমলনগরে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরের সাবেক এমপি নুরউদ্দিন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

মন্দিরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ

যারা দেশকে অচল করতে চেয়েছে, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী: এ্যানি

নতুন বাংলাদেশ গড়তে হবে, বিগত ১৭ বছরের বর্ণনার দরকার নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি