হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে দোকানে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ৫ বছরের শিশুর

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাকের নিচে চাপা পড়ে মো. মুসা নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর চৈতাইল্যা দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রায়পুর থানার উপপরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মুসা সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের হায়দর আলী ব্যাপারীবাড়ির শাহাদাত হোসেন ও ফাতেমা আক্তারের ছেলে। তারা এক ভাই ও এক বোন। সে ওই এলাকার পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ত। 

শিশুটির মামা নুর হোসেন বলেন, সকাল ৯টার দিকে ফুপাতো ভাইয়ের সঙ্গে দোকানে খাবার কেনার উদ্দেশ্যে বের হয় মুসা। তারা দুজন আগে-পিছে রাস্তা পার হচ্ছিল। ওই সময় লক্ষ্মীপুর থেকে রায়পুরগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। স্থানীয়রা ট্রাকটি আটক করে।

রায়পুর থানার উপপরিদর্শক আমির হোসেন বলেন, ‘মরদেহটি উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

মন্দিরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ

যারা দেশকে অচল করতে চেয়েছে, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী: এ্যানি

নতুন বাংলাদেশ গড়তে হবে, বিগত ১৭ বছরের বর্ণনার দরকার নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

লক্ষ্মীপুরে ৭ পুলিশের বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, নতুন ১২৯ জনসহ ৬ দিনে আটক ৯১৭

বিধবাকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে আদালতে মামলা