হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ১২ দেশের মুদ্রাসহ আটক ২

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারের দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

অবৈধভাবে বিদেশি মুদ্রার ব্যবসা করার অভিযোগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারের দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় ১২ দেশের বিপুল পরিমাণ মুদ্রাসহ দুজনকে আটক করা হয়েছে। জব্দকৃত মুদ্রার মান বাংলা টাকায় ৪৮ লাখ ৬১০ টাকা। আটককৃত দুজন হলেন আল মদিনা বস্ত্রালয়ের মালিক খলিলুর রহমান ও নিতাই রায় বস্ত্রালয়ের মালিক খোকন দেবনাথ।

সেনাবাহিনী, জাতীয় গোয়েন্দা সংস্থা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ বাজারে অবৈধভাবে বিদেশি মুদ্রার ব্যবসা করে আসছে একটি চক্র। ওই চক্রকে ধরতে আজ সোমবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় দুই প্রতিষ্ঠান থেকে ১২টি দেশের মুদ্রা জব্দ করা হয়, যার মূল্য বাংলাদেশি টাকায় ৪৮ লাখ ৬১০ টাকা। অবৈধভাবে বিদেশি মুদ্রার ব্যবসা পরিচালনা করার অভিযোগে দুই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে আটক করা হয়।

লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন রাহাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ বাজারে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৭ বছর দেশের মানুষ উন্নয়নবঞ্চনার শিকার হয়েছিল: পানিসম্পদমন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুরে জামিন পেলেন দুধের শিশু নিয়ে কারাবন্দী নারী

কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলা ঘোষণা করায় আনন্দ মিছিল

ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের, হতাশ জেলেরা

লক্ষ্মীপুরে কৃষিজমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে কিশোর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

নিষেধাজ্ঞার ২ মাস পর লক্ষ্মীপুরে মেঘনায় মাছ ধরা শুরু, ঘাটগুলোতে সরগরম

লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত: সড়ক অবরোধ

খাল খনন কর্মসূচি অব্যাহত না থাকলে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে—পানিসম্পদমন্ত্রী