হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর কমলনগরে শ্বশুরবাড়ি থেকে মো. মোছলেহ উদ্দিন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ উপজেলার চর মার্টিন ইউনিয়নের কামাল মাঝি বাড়ির গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করে।

মোছলেহ উদ্দিন লক্ষ্মীপুর জেলার চাটখালী ইউনিয়নের খোনার বাড়ির মো. শফিকের ছেলে।  

মোছলেহ উদ্দিনের স্ত্রী রুমা আক্তার বলেন, রমজান মাস থেকে তাঁর স্বামী শ্বশুরবাড়িতে তাঁর সঙ্গে থাকেন। রাতে তাঁরা দুজনে একসঙ্গে ঘুমান। রাত আনুমানিক ১টার দিকে তাঁর স্বামী বাইরে যান। এরপর মোছলেহ উদ্দিন ঘরে আসছেন কি না সেটি তিনি বলতে পারছেন না। সকালে ঘুম থেকে উঠে দেখেন, তাঁর স্বামী তাঁদের গোয়ালঘরের আড়ার সঙ্গে ঝুলে আছেন। মোছলেহ উদ্দিন ও রুমা আক্তার দম্পতির তিন সন্তান রয়েছে।

হাজিরহাট  তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এক বছর পরই বিএনপির কাছে জবাবদিহি আশা করবে মানুষ: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল লক্ষ্মীপুরের যুবকের

ঘরে অস্ত্র থাকার কথা বলে পুলিশ ডেকে স্বামীকে ফাঁসালেন গৃহবধূ

বিশ্বকাপ ফাইনাল দেখতে যেতে নিষেধ করায় স্ত্রীর হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, শিক্ষক ইমরান হোসেন চাকরিচ্যুত

লক্ষ্মীপুরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ: দৃশ্যমান ৭০ ভাগ, দুই উপজেলার স্বস্তি

৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করে রাষ্ট্র চালানো যাবে না: হাসনাত আবদুল্লাহ

লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু