হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ৩ টন জাটকা জব্দ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে তিন টন জাটকা জব্দ করা হয়েছে। উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এগুলো জব্দ করা হয়। পরে তা স্থানীয় এতিমখানাগুলোতে বিতরণ করে দেওয়া হয়। 

অভিযানে মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আব্দুস ছাত্তার, লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সারোয়ার জামান, কোস্ট গার্ডের রায়পুর উপজেলা কন্টিনজেন্ট কমান্ডার সিদ্দিকুল ইসলাম, উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সারোয়ার জামান বলেন, ইলিশ উৎপাদন বৃদ্ধি, জাটকা সংরক্ষণ ও অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে নদীসহ সংশ্লিষ্ট এলাকায় মৎস্য বিভাগসহ প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকাগুলো রেখে বিক্রেতারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় তিন টন জাটকা জব্দ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জনসম্মুখে বিভিন্ন এতিমখানায় জাটকাগুলো বিতরণ করে দেওয়া হয়। 

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘জাটকা নিধন আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযান পরিচালনার সময় জাটকাগুলো রেখে বিক্রেতারা পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়েছে।’

মন্দিরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ

যারা দেশকে অচল করতে চেয়েছে, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী: এ্যানি

নতুন বাংলাদেশ গড়তে হবে, বিগত ১৭ বছরের বর্ণনার দরকার নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

লক্ষ্মীপুরে ৭ পুলিশের বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, নতুন ১২৯ জনসহ ৬ দিনে আটক ৯১৭

বিধবাকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে আদালতে মামলা