হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

আ.লীগ ওপার থেকে টাকা দিয়ে ধর্মের ওপর আঘাতের চেষ্টা করছে: এ্যানি 

লক্ষ্মীপুর প্রতিনিধি

চট্টগ্রাম পূজামণ্ডপে ‘ইসলামি সংগীত’ গাওয়া নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘এটা হিন্দু ধর্মের ওপর যেমনি আঘাত, তেমনি ইসলাম ধর্মেরও অবমাননা। এগুলো কিন্তু সহ্য করার মতো ঘটনা নয়। একটা ষড়যন্ত্র করে জাতিকে বিভক্তি করার কৌশলে তারা নেমেছে। তারা (আওয়ামী লীগ) অনেক দূর থেকে টাকা দিচ্ছে, আর ধর্মের ওপর আঘাত করার চেষ্টা করছে। ধর্মের ওপর আঘাত করার সুযোগ কাউকে দেওয়া হবে না।’

আজ শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মনসাবাড়ি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। 

বিএনপি নেতা এ্যানি বলেন, ‘যারা এ দেশে গুম-খুন করেছে। যারা লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা পাচার করছে। যারা লুট করেছে। তারা (আওয়ামী লীগ) ওপার (ভারত) থেকে বসে আরেকটা ষড়যন্ত্র করছে। ধর্মের ওপর আঘাতের চেষ্টা কিন্তু তাদের ষড়যন্ত্রের অংশ। এটা মেনে নেওয়ার মতো না। আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কারণ, ১৯৭১ সালের স্বাধীনতার পর আমরা ২০২৪ সালে আরেকটা স্বাধীনতা পেয়েছি।’ 

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাহাবদ্দিন সাবু, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন ও জেলা ছাত্রদলের সভাপতি ইব্রাহিম প্রমুখ।

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

লক্ষ্মীপুরে ৭ পুলিশের বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, নতুন ১২৯ জনসহ ৬ দিনে আটক ৯১৭

বিধবাকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে আদালতে মামলা

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান: পাঁচ দিনে আটক ৭৮৮

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, লক্ষ্মীপুরের সেই নেতা গ্রেপ্তার

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার নেতা বহিষ্কার

লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে হাত-পা বেঁধে মারধর, আটক ২