হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রায়পুরে ইউপি সদস্যের বিরুদ্ধে বৃদ্ধকে মারধর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে মো. আরিফুর রহমানের (৩৮) নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে এক বৃদ্ধকে মারধর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের দারোগাগো পুলের গোড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। আরিফুর রহমান ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

ভুক্তভোগী বৃদ্ধ মো. বেল্লাল হোসেন পাটওয়ারীর (৭০) অভিযোগ, ইউপি সদস্য আরিফুর রহমানের দোকান থেকে মালামাল না কেনায় তাঁর সঙ্গে এই আচরণ করা হয়েছে। তবে ইউপি সদস্যের দাবি, আওয়ামী লীগের সমালোচনা করায় ওই বৃদ্ধকে চড়-থাপ্পড় দিয়েছেন তিনি।

বেল্লাল হোসেন পাটওয়ারী বলেন, কেরোয়া ইউনিয়নের জোড়পোল নামক স্থানে ইউপি সদস্য আরিফুর রহমানের রড, সিমেন্ট, ইট, বালু ও ফার্নিচারের ব্যবসা রয়েছে। ভাতিজার ভবন নির্মাণকাজের জন্য রড-সিমেন্ট কিনতে কয়েক দিন ধরে আরিফ মেম্বার তাঁকে চাপ দিচ্ছিলেন। তাঁর দোকান থেকে মালামাল না কেনায় তিনি মারধর করে রাস্তার পাশের খালে ফেলে দেন। তাতে তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। আগেও তিনি অনেকের সঙ্গে এমন আচরণ করেছেন। নারী নির্যাতন ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তারও হয়েছিলেন। তিনি এর উপযুক্ত বিচার দাবি করেন।

তবে ইউপি সদস্য আরিফুর রহমান দাবি করেন, ‘গত সংসদ নির্বাচনে ওই বৃদ্ধকে ভোট দিতে যেতে বললেও তিনি যাননি। আজও আওয়ামী লীগ ও সরকারকে নিয়ে বেফাঁস কথাবার্তা বলায় তাঁকে চড়-থাপ্পড় দিয়েছি। এ সময় ধাক্কা খেয়ে তিনি খালে পড়ে গেছেন। দোকানে কেনাকাটার বিষয়টি সাজানো।’

এ বিষয়ে জানতে চাইলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষকের লিখিত অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মন্দিরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ

যারা দেশকে অচল করতে চেয়েছে, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী: এ্যানি

নতুন বাংলাদেশ গড়তে হবে, বিগত ১৭ বছরের বর্ণনার দরকার নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

লক্ষ্মীপুরে ৭ পুলিশের বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, নতুন ১২৯ জনসহ ৬ দিনে আটক ৯১৭

বিধবাকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে আদালতে মামলা