হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

কুষ্টিয়া প্রতিনিধি

আটক ব্যক্তিদের নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় চাকরিপ্রার্থীদের হয়ে প্রক্সি দিতে গিয়ে চারজন আটক হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অফিস সহায়ক পদে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার সময় তাঁদের সন্দেহজনক আচরণ নজরে এলে নিয়োগকারী কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করে। পরে কাগজপত্র যাচাইয়ে প্রবেশপত্রের ছবিতে জালিয়াতি এবং অন্য প্রার্থীর হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার প্রমাণ পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করলে রাতেই তাঁদের কুষ্টিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কর অঞ্চল–কুষ্টিয়ার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ মে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে ছয়টি পদে মোট ১২২ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৭ মে থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। ১৯ জুন অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং মঙ্গলবার ছিল ওই পদের মৌখিক পরীক্ষা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এ বিষ‌য়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামলা দায়ের করেছেন। চারজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এদিকে, ঘটনার বিষয়ে বক্তব্য জানতে কর অঞ্চল–কুষ্টিয়ার কর কমিশনার মহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

পদ্মায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ মিলল ২০ কিলোমিটার দূরে

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

কুষ্টিয়ায় পদ্মায় পড়ে শিশু নিখোঁজ

ফ্যাসিস্ট গোষ্ঠী বিগত ১৭ বছর সমাজে বৈষম্য সৃষ্টি করেছে: ইবি উপাচার্য

রাশিয়ায় পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলেন কুষ্টিয়ার অনিক

জমি নিয়ে বিরোধ, বড় ভাইকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

গভীর রাতে পদ্মায় স্পিডবোট ট্রায়াল, গুলিবিদ্ধ যুবক

হোম ডেলিভারিতে পৌঁছাচ্ছে মাদক, সীমান্তজুড়ে সক্রিয় সিন্ডিকেট

দুই শতকের নীলকুঠি: নির্যাতনের স্মৃতি পেরিয়ে আজ জনসেবার ঠিকানা