হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়কে আজ শনিবার দুপুরে ট্রাকচাপায় নিহত অটোরিকশার যাত্রীদের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়কে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোর পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিক তাঁদের নাম-পরিচয় জানাতে পারেনি।

কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়কে আজ শনিবার দুপুরে ট্রাকচাপায় নিহত অটোরিকশার যাত্রীদের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে যাত্রীবাহী অটোরিকশাটি কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিল। পথে একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরও মৃত্যু হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ওবায়েদ আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দৌলতপুরে পীর হত্যা: প্রকাশ্যে ঘুরছেন আসামি, গ্রেপ্তার নেই

ইবি শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে প্রশাসন ভবন ও ফটকে তালা

কুষ্টিয়ায় পীরকে হত্যা: সাবেক শিবির নেতার হুকুমে হামলা চালায় আসামিরা

দৌলতপুরে পীর হত্যার ঘটনায় মামলা: জামায়াত কর্মীসহ ৪ জনের নাম

দৌলতপুরে ‘পীর’ শামিম হত্যায় মামলা, আসামি অন্তত দুই শতাধিক

এবার ডি‌সি বদলি নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ, আমির হামজাকে নোটিশ

পীর হত্যা ও আস্তানায় হামলা: মামলা করতে নারাজ পরিবার

কুষ্টিয়ায় সেই ‘পীরের আস্তানা’ পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

আস্তানায় ঢুকে ‘পীরকে’ হত্যা: পুলিশের সামনেই হত্যাকাণ্ড, আটক নেই

কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-আগুন, আস্তানাপ্রধান নিহত