হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে শুভ দেওয়ান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) বেলা ১১টার দিকে মিরপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ দেওয়ান রাজশাহী জেলার পাকরা উত্তরপাড়া এলাকার সেলিম দেওয়ানের ছেলে। তিনি স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে বোনের বাড়িতে বেড়াতে মিরপুর উপজেলার মশান গ্রামে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুভ পরিবারসহ রাজশাহী থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে করে মিরপুর রেলওয়ে স্টেশনে নামেন। স্টেশন থেকে বের হওয়ার সময় তিনি ওভারব্রিজ ব্যবহার না করে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় মোবাইলে কথা বলায় ব্যস্ত থাকায় বিপরীত দিক থেকে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, ঘটনাটির আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রেললাইন পারাপারের ক্ষেত্রে ওভারব্রিজ ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

এক দেহে দুই প্রাণ: দারিদ্র্যের দেয়ালে থমকে দুই শিশুর নতুন জীবনের স্বপ্ন

কুষ্টিয়ায় টিটিইর বিরুদ্ধে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের মামলা, ট্রেন অবরোধে পৃথক মামলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ, কোষাধ্যক্ষ ড. ইদ্রিস

চা বিক্রেতাকে হত্যা করে আত্মগোপন, শ্বশুরবাড়ি থেকে প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ বিক্রি নিয়ে কথা–কাটাকাটি, ছেলের টর্চের আঘাতে প্রাণ গেল বাবার

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

বাবার জানাজা শেষ করতেই এল মেয়ের মৃত্যুর সংবাদ

জাসদ ছেড়েও রক্ষা হলো না সাবেক মেয়রের, হামলার অভিযোগ

ট্রেনের স্টাফের বিরুদ্ধে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, কুষ্টিয়ায় ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়ায় যুবশক্তির নতুন কমিটি নিয়ে বিতর্ক, সদস্যসচিবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা এনসিপি নেতার