হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুসিক নির্বাচন নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করতে চাইছে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নিয়ে মিথ্যাচারের মাধ্যমে বিএনপি জনগণকে বিভ্রান্ত করতে চাইছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এই অভিযোগ করেন। 

হানিফ বলেন, কুসিক নির্বাচনে এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ আসে নাই বা সেটা দৃশ্যমান নয়। কুমিল্লা মহানগর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার তাঁর নিজ বাড়িতে অবস্থান করছেন। একজন সংসদ সদস্য তাঁর এলাকায় যেতে পারেন, বাড়িতে থাকতে পারেন। তিনি স্থানীয় নির্বাচনে প্রচারণায় অংশ নিচ্ছেন কি না, সেটাই হচ্ছে মূল বিষয়। যদি কোনো সংসদ সদস্য স্থানীয় নির্বাচনের প্রচারণায় অংশ না নিয়ে থাকেন, সে ক্ষেত্রে তো নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উত্থাপিত হতে পারে না।

আওয়ামী লীগের নেতা বলেন, ‘আমরা যতটুকু দেখেছি, শুনেছি, তিনি (বাহার) কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করেননি। তিনি তাঁর বাড়িতে অবস্থান করছেন। মানুষ তাঁর নিজস্ব বাড়িতে থাকবে এটা তো অস্বাভাবিক কিছু নয়। এটা নিয়ে কাউকে পদত্যাগ করতে হবে, কাউকে বহিষ্কার করতে হবে এটা যৌক্তিক নয়।’ 

হানিফ বলেন, আসলে বিএনপির সামনে এ সময় সরকারের বিরুদ্ধে কথা বলা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলার তেমন কোনো কিছু নেই। কোনো কিছু না থাকার কারণে এরা এগুলো নিয়ে ইস্যু খুঁজে বেড়াচ্ছে। কোনো একটা ঘটনাকে মিথ্যার প্রলেপ দিয়ে জনগণের কাছে বিভ্রান্ত করে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়। 

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ প্রশাসন ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে পিছু হটল বিএসএফ, ফিরিয়ে নিল ১২ নারী-শিশুকে

খোলা আকাশের নিচে আরও এক রাত কাটল ১২ জনের, নতুন পুশ ইনের চেষ্টা প্রতিহত

দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

প্রাগপুর সীমান্তে পুশ ইন চেষ্টা ব্যর্থ: ১২ জনের পরিচয় যাচাই শেষে সিদ্ধান্ত নেবে বিএসএফ

খোলা আকাশের নিচে রাত কাটল নারী-শিশুসহ ১২ জনের, আজ পতাকা বৈঠক

চার শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, পতাকা বৈঠকেও গড়িমসি বিএসএফের

কুষ্টিয়ার সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

পদ্মার চরে সন্ত্রাসীদের হাতে আধুনিক অস্ত্র, বাড়ছে উদ্বেগ

পদ্মার চর এখন সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে, বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩