হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুরে সিয়াম হোসেন (১৭) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর আজ মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি বাঁশবাগানে তার লাশ পাওয়া যায়।

সিয়াম দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ি এলাকার বাসিন্দা। সে গোয়ালগ্রাম কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় মসজিদের ইমাম সিপুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মধুগাড়ি এলাকার শেহালা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাঁশবাগানে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মৃত শিক্ষার্থীর পরিবার জানায়, গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সিয়াম। পরে আত্মীয়স্বজন ও এলাকাবাসী মিলে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সকালে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।

ভাড়া বাসা থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার, থানায় হত্যা মামলা

কুষ্টিয়া-১ আসন: দেড় যুগ পর দুর্গ পুনরুদ্ধার বিএনপির

কুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটক

ব্যালট পেপার চুরি করতে গিয়ে যুবক ধরা

কুষ্টিয়া-১: ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ, নেই ছয় প্রার্থীর পোলিং এজেন্ট

ভোটের আগে পদ্মার চর থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

প্রার্থীর সঙ্গে গণসংযোগ: হাসপাতালের আরএমওকে শোকজ, আমির হামজাকে জরিমানা

কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়রসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

একসঙ্গে পড়াশোনা, একই দুর্ঘটনায় পাশাপাশি কবরে তিন বন্ধু