হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ শহরের একটি বাসা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে শহরের নিউটাউন এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

মৃত আমিনুল ইসলাম (৩০) নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের বাসিন্দা আবদুল হামিদের ছেলে। তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে কর্মরত ছিলেন।

আমিনুল ইসলামের শ্যালক ইয়াসিন মিয়া জানান, গতকাল সোমবার দুপুরে সর্বশেষ তাঁর মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা কিশোরগঞ্জের পুলিশকে জানালে তারা গিয়ে বাসার দরজা বন্ধ পায়। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে গলায় রশি দেওয়া আমিনুলের ঝুলন্ত মরদেহ পায়।

ইয়াসিন মিয়া আরও জানান, ঈদের ছুটিতে স্ত্রী ও তাঁর চার বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়িতে গিয়েছিলেন। সাত দিন থেকে স্ত্রী ও মেয়েকে বাড়িতে রেখে আবারও কর্মস্থলে ফেরেন আমিনুল। কিন্তু কী কারণে এমনটা হলো কিছুই জানেন না।

পুলিশ জানায়, ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী-সন্তান রেখে গত ৫ এপ্রিল তিনি এসেছিলেন। ৬ এপ্রিল ডিউটি করেন। ৭ এপ্রিল তার কোনো ডিউটি ছিল না। ওই দিন রাতেই ঘটনাটি ঘটে। কী কারণে এমনটি ঘটেছে, এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান আজকের পত্রিকাকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ছেলে মৃত্যুর খবর শুনে চার ঘণ্টা পর মারা গেলেন মা

হাওরে ধানের বাম্পার ফলন, তবু অস্বস্তিতে চাষি

কিশোরগঞ্জে আ.লীগ নেতাকে ‘কলার ধরে’ পুলিশে দিলেন বিএনপি নেতা

নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

স্কুলজীবনের বিরোধের জেরে তরুণকে কুপিয়ে হত্যা

ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ব্যবসায়ী নিহত

খাল আটকে ফিশারি, ডুবেছে ধানের খেত

পাকুন্দিয়ায় সংঘর্ষের পর পুলিশের সাঁড়াশি অভিযান: গ্রেপ্তার ১৩, দুই গ্রাম পুরুষশূন্য

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ওসিসহ আহত ২৪, বাড়িঘর ভাঙচুর

টানা ৭২ ঘণ্টা বিদ্যুৎহীন কিশোরগঞ্জ: অচল জনজীবন, নষ্ট হচ্ছে খাবার