হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরব প্রাণিসম্পদ অফিসের সামনে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনসাধারণ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের প্রাণিসম্পদ অফিস-সংলগ্ন অংশে কাদা ও হাঁটুসমান পানি জমে রয়েছে। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনের সড়কে দীর্ঘ এক মাস ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও প্রাণিসম্পদ অফিসে সেবা নিতে আসা মানুষদের।

সরেজমিনে দেখা গেছে, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের প্রাণিসম্পদ অফিস-সংলগ্ন অংশে হাঁটুসমান পানি ও কাদার সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

বিশেষ করে, বাস, ট্রাক, পিকআপ, অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেলচালকদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি আরও বেড়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, উপজেলা কমপ্লেক্সের সামনে মিজান পাদুকা মার্কেটের দক্ষিণ পাশে থাকা পানি নিষ্কাশনের ড্রেনের মুখ বন্ধ হয়ে রয়েছে। ফলে জমে থাকা পানি বের হতে না পেরে পুরো সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রতিদিন হাজারো মানুষ দুর্ভোগে পড়ছেন। প্রাণিম্পদ অফিসে আসা খামারি ও সেবাগ্রহীতাদেরও কাদা এবং ময়লা পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।

দ্রুত ড্রেন পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

আরও পড়ুন—

পাকুন্দিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত, মারা গেছে ৭টি গরুও

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর কিশোরগঞ্জের নগুয়া সরকারি পুকুরে সংস্কারকাজ শুরু

কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিতের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

ভৈরবে বর্জ্যে লাগা আগুনে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিদ্যুৎ লাইন ও দোকানপাট

চায়না দুয়ারি দিয়ে মাছ শিকার, হুমকিতে জীববৈচিত্র্য

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা

মিঠামইনে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ, ভাসমান লাশ নিয়ে রহস্য

স্কুল ফিডিংয়ের দুধে পোকা, ধামাচাপা দেওয়ার চেষ্টায় বাজিতপুর শিক্ষা অফিস