হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বিএনপির জনসভায় চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে বিএনপির জনসভায় চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির একটি নির্বাচনী জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে দলের দুই অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বিকেলে বিএনপির প্রার্থী ফজলুর রহমানের পক্ষে উপজেলার ভাতশালা গ্রামে একটি নির্বাচনী জনসভা হচ্ছিল। সভায় শারীরিক অসুস্থতার কারণে ফজলুর রহমান নিজে সেখানে উপস্থিত থাকতে পারেননি। জনসভার শেষ দিকে কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে প্রবেশ করে। এ সময় বসার চেয়ার নিয়ে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে যুবদলের নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে যুবদল নেতা মাহবুব আলম কিসমতসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমত দাবি করেন, মিছিল নিয়ে জনসভায় পৌঁছানোর পর সাদেক মিয়া ও তাঁর সমর্থকেরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনিসহ বহু নেতা-কর্মী আহত হন।

তবে অভিযোগ অস্বীকার করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়া বলেন, যুবদল নেতা কিসমত ও তাঁর লোকজনই প্রথমে হামলা চালান। এতে তাঁর পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভৈরবে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা অপু গ্রেপ্তার

কিশোরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু

১৮ বছরের অবৈধ সম্পর্কের জেরে হত্যা, এক বছর পর রহস্য উদ্‌ঘাটন

ভৈরব রেলস্টেশন: খেলা নিয়ে সংঘর্ষ-ভাঙচুর আটকা পড়ল ৬ ট্রেন

নারী কারারক্ষীর সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথন ভাইরাল, জেল সুপারকে বদলি

বিয়েবাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

ভিক্ষুক বৃদ্ধাকে হাত-পা বেঁধে ধর্ষণ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

কিশোরগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

দেশে হাম সংক্রমণের জন্য আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার দায়ী: স্বাস্থ্যমন্ত্রী

ভেনিস সিটি করপোরেশনে টানা দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত বাংলাদেশি আফাই আলী