হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নিকলী হাওরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলীর হাওরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় জীবিত উদ্ধার করা হয় অপর দুজনকে। আজ শুক্রবার সকালে নিকলী উপজেলা সদরের কুর্শা হাওরে এ ঘটনা ঘটে। 

নিহত আকাশ মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ রাজদি গ্রামের রেজাউল করিমের ছেলে।

অন্যদিকে আহত তুহিন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নান্দিনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং আহত হাসিব পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কিসমত রামপুর গ্রামের ফরিদ সিকদারের ছেলে। আহত দুজন নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, নিকলী হাওরের কুর্শা এলাকায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় তিন বন্ধু আকাশ, তুহিন ও হাসিব। এ সময় পানিতে ডুবে মারা যায় আকাশ। খবর পেয়ে নিকলী উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা অপর দুজনকে জীবিত উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

রুশ বাহিনীর হয়ে যুদ্ধের সময় ড্রোন হামলায় প্রাণ গেল কিশোরগঞ্জের রিয়াদের

জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ৪২৬ শিশু

‘সব শেষ, চোখ দিয়ে পানিও আসছে না’

প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

কিশোরগঞ্জে আম পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

হাওরে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ কার্ড, মিলবে চাল-নগদ টাকা

ধানের খড় রাখা নিয়ে দ্বন্দ্ব, বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা

কিশোরগঞ্জে অস্ত্রসহ মাদক কারবারিদের আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার

কোরবানির ঈদের আগে ৫ গরু চুরি, নিঃস্ব কৃষক

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস, আহত ২০