হোম > সারা দেশ > খুলনা

খুলনায় যুবলীগ কর্মী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

খুলনায় দিঘলিয়ায় যুবলীগ কর্মী মইনুল হত্যা মামলার আসামি মো. শাহ জালাল শান্ত হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার তাঁকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আনাম বান্না এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৬ মার্চ বিকেলে যুবলীগ কর্মী মাইনুল ইসলামকে আল আমিন ফোন করে দিঘলিয়ার সেনহাটি আদর্শ পল্লিতে ডেকে নেন। মইনুল সেখানের মনিরের বাড়ির সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন মইনুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মইনুলের বাবা বাদী হয়ে দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সংবাদ পেয়ে র‍্যাব-৬ খুলনার একটি দল আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার মইনুল হত্যা মামলার আসামি শান্ত হোসেন ঢাকার ভাটারা থানা বসুন্ধরা এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

৫ ও ১৫ আগস্ট ঘিরে নজরদারি বাড়িয়েছে কেএমপি

ছোট বোনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, একসঙ্গে দুই শিশুর মৃত্যু

খুলনার মৎস্য ও কৃষি: বৃষ্টিতে ১৪০ কোটি টাকার ক্ষতি

সাতক্ষীরার কালীগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

খুলনায় বৃষ্টিপাতে মৎস্য ও কৃষিতে ক্ষয়ক্ষতি ১৪০ কোটি টাকা, বেশি ক্ষতিগ্রস্ত চিংড়ি ও তরমুজচাষিরা

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুলনায় কিশোরীর বস্তাবন্দী লাশ: পলাতক বাবা গ্রেপ্তার

প্রতিবেশীর হামলায় আহত ব্যক্তির মৃত্যু, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: অজ্ঞাত দুজনের বিরুদ্ধে পুলিশের মামলা

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড