হোম > সারা দেশ > খুলনা

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. তৌকির হাসান (১৮)। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। 

মো. তৌকির হাসান ঘড়িলাল গ্রামের মো. ইয়াকুব আলী গাজীর ছেলে। তিনি শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র ছিলেন। আগামী ২৬ নভেম্বর তাঁর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে। 

তৌকিরের মামা শরীফ আহমেদ জানান, গতকাল বুধবার রাতে তৌকির বন্ধুদের সঙ্গে স্থানীয় মাঠে ব্যাডমিন্টন খেলতে যায়। খেলা শেষে রাত সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুতায়িত হলে তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড

খুলনায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার