হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 

ফাঁদে আটকে পড়া হরিণটিকে উদ্ধার করা হচ্ছে। ছবি: সংগৃহীত

পূর্ব সুন্দরবনের কচিখালী এলাকার ডিমেরচর বনাঞ্চল থেকে একটি হরিণসহ এক শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা। আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরে উদ্ধার করা হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা ডিমেরচর এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় বনের ভেতরে বিস্তীর্ণ এলাকায় হরিণ শিকারের জন্য পাতা মালা ফাঁদ ও একটি চিত্রল হরিণ ফাঁদে আটকানো অবস্থায় দেখতে পান তাঁরা।

বনরক্ষীরা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে এক শিকারিকে হাতেনাতে আটক করেন। তবে তাঁর সঙ্গে থাকা আরও দুই শিকারি বনাঞ্চলের গহিনে পালিয়ে যায়। আটক শিকারি পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামের আব্দুল হাকিম (৪০)।

এ সময় ঘটনাস্থল থেকে বিপুল মালা ও ছিটকা ফাঁদ এবং সাতটি প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়।

কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, শিকারির পাতা ফাঁদ থেকে উদ্ধার করা হরিণটি তাৎক্ষণিকভাবে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা করে তাঁকে বাগেরহাট আদালতে পাঠানো হবে।

খুলনায় গুলিবিদ্ধ আজিজ ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন

সুন্দরবনের গোলপাতা ও কাঁকড়া: আহরণের আগে ‘শারণ’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

চাঁদাহীন সিটি গড়তে আমরা কাজ করব: কেসিসি প্রশাসক মঞ্জু

সরকারের সমালোচনা হতে হবে গঠনমূলক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কাল নগর ভবনের দায়িত্ব নিচ্ছেন মঞ্জু, বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি

খুলনায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা নগরীতে এসএসসির ১০ কেন্দ্র বাতিল

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ মার্চ

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা