হোম > সারা দেশ > খুলনা

যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র জব্দ, বিএনপি নেতাসহ আটক ৪

খুলনা প্রতিনিধি

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে আটক চারজন। ছবি: আজকের পত্রিকা

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিএনপি ও যুবদলের নেতাসহ চারজন আটক হয়েছেন।

গতকাল শুক্রবার রাতে নগরীর টুটুপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।

আটক চারজন হলেন নগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন মোল্লা বুলবুল, নগর যুবদলের সাবেক সদস্য শেখ মোহাম্মাদ তৌহিদুর রহমান, তৌহিদুরের ছেলে শেখ মোহাম্মাদ তাসফিকুর রহমান ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের ভোলানাথপুরের মো. আরিফ মোল্লা।

স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, যৌথ বাহিনীর সদস্যরা রাত দেড়টার দিকে সালাউদ্দিনের বাবা বাবুল মোল্লার বাড়িতে অভিযান শুরু করেন, যা আজ শনিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত চলে। এ সময় ওই বাড়ি থেকে চারজনকে আটক করা হয়। সেই সঙ্গে তাঁদের কাছ থেকে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল, চারটি গুলিসহ একটি ওয়ান শুটারগান, একটি দেশি পিস্তল, তিনটি রামদা, দুটি চায়নিজ কুড়াল, তিনটি চাপাতি, ১৭০ গ্রাম গান পাউডার, ১০৫টি ইয়াবা, ছয়টি মোবাইল ফোন ও তিনটি পাসপোর্ট জব্দ করা হয়। পরে চারজনকে যৌথ বাহিনীর সদস্যরা নিয়ে যান। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই এলাকায় এখনো অবস্থান করছেন।

সদর থানার ওসি সানওয়ার জানান, চারজনকে শনিবার সকালে থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবির বলেন, সালাউদ্দিন ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং তৌহিদুর নগর যুবদলের সাবেক সদস্য। যুবদলের কমিটি ভেঙে যাওয়ায় বর্তমানে তাঁর পদ নেই। হুমায়ুন ব্যক্তিগত কাজে এখন ঢাকায় অবস্থান করেছেন। তাই এ দুজন কীভাবে এবং কেন গ্রেপ্তার হয়েছেন তা তাঁর জানা নেই বলে আজকের পত্রিকাকে জানান।

খুলনা: সুস্থ বাঘিনী, তবু সুন্দরবনে ফেরানো নিয়ে মতবিরোধ

সোনাডাঙ্গায় ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

খুলনার ৪ উপজেলা: ২০ ফুট নেমে গেছে পানির স্তর সুপেয় পানির সংকট বাড়ছে

সুন্দরবনে উদ্ধার সেই বাঘিনী এখন সুস্থ, অবমুক্ত করা নিয়ে বিশেষজ্ঞদের মতভেদ

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

তালিকাভুক্ত অপরাধী ধরতে যৌথ অভিযান

খুলনা বন্য প্রাণী পুনর্বাসন কেন্দ্রে স্থান পেল খানজাহান আলী মাজারের কুমিরটি

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী রাব্বিসহ ৪ জন গ্রেপ্তার

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

খুলনায় বিএনপি নেতাকে গুলি, গুরুতর আহত