হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় বক্তৃতাকালে বুকে ব্যথা, হাসপাতালে নিতে নিতেই ভিপি কাদেরের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় এবি পার্টির মনোনয়নপ্রত্যাশীদের মতবিনিময় সভায় বক্তব্য দেন আব্দুল কাদের। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরায় এবি পার্টির মনোনয়নপ্রত্যাশীদের মতবিনিময় সভায় বক্তৃতাকালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা কমিটির আহ্বায়ক ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের (৫৫) মারা গেছেন। তিনি পুরাতন সাতক্ষীরার ডাংগীপাড়ার ইসহাক আলী মাস্টারের ছেলে। একসময় সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে ছিলেন তিনি।

এবি পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্যসচিব আলমগীর হুসাইন জানান, শনিবার বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের লেকভিউসংলগ্ন তুফান কনভেনশন সেন্টারে জাতীয় ও স্থানীয় নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সূচনা বক্তৃতাকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে শুইয়ে পানি দিলে তিনি সেখানে নিথর হয়ে যান। তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহসানুল কাদির জানান, আব্দুল কাদেরকে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তিনি আগেই হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

আব্দুল কাদেরের স্ত্রী সেলিনা খাতুন জানান, আব্দুল কাদের এলাকার অত্যন্ত জনপ্রিয় ও সদালাপী একজন ব্যক্তি ছিলেন। তিনি ১৯৮৯-৯০ সালে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদে ইসলামী ছাত্রশিবির থেকে নির্বাচন করে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন।

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবুর’ ৩ সহযোগী গ্রেপ্তার

খুলনায় দুর্ধর্ষ সন্ত্রাসী জাকির শেখের ছেলে গ্রেপ্তার

খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

খুলনায় ভরদুপুরে যুবককে গুলি ও কুপিয়ে জখম

খুলনায় রিভলবারসহ টাইগার গ্রুপের সদস্য রবিউল গ্রেপ্তার

খুলনায় দৃষ্টিপ্রতিবন্ধী রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

কেশবপুরে বাসচাপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনৈতিক দল বিবেচনা করা হবে না: খুলনার ডিআইজি

খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার