হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় সাবেক এমপির বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, দেশি অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবির বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার গভীর রাত পর্যন্ত শহরের মুনজিতপুর এলাকায় তাঁর বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির বাড়িতে অভিযান চালিয়ে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। তবে তল্লাশি করে রাইফেলের তিনটি বাঁট, একটি চাইনিজ কুড়াল, দুটি হাতুড়ি, একটা ভিডি, দুই সেট ওয়াকিটকি, ৪৮টি খালি কার্তুজ, একটি শটগানের কভার ও চারটি পিস্তলের কভার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে। 

অভিযানে থাকা ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার জানান, সাবেক সংসদ সদস্য রবির নামে দুটি অস্ত্রের লাইসেন্স রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেগুলো জমা দেননি। অস্ত্র দুটি উদ্ধারে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। তবে অস্ত্র দুটি উদ্ধার করা যায়নি। দেশি অস্ত্র ও ওয়াকিটকিসহ যেগুলো পাওয়া গেছে, সেগুলোর সিজার লিস্ট করে পুলিশের কাছে জমা রাখা হয়েছে।   

উল্লেখ্য, মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা-২ (সদর) আসনে নবম ও দশম জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাঁর স্বজনেরা দাবি করেছেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগেই তিনি দেশ ত্যাগ করেছেন।

৪ শতাধিক ভুয়া ভোটার রেখেই খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন আয়োজন চেষ্টার অভিযোগ

খুলনায় সন্ত্রাসী ইমন অস্ত্রসহ গ্রেপ্তার

খুলনায় হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩০০

খুলনায় চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

খুবি শিক্ষার্থী মৌমিতাকে চাপা দেওয়া গাড়িটি আ.লীগ নেতার ছোট ভাইয়ের

খুবি ছাত্রী নিহতের ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক আটক হয়নি

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

সড়কে খুবি ছাত্রীর মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের মামলা, ডিসি অফিসের সামনে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে প্রচারণায় নিষেধাজ্ঞা খুলনা বিএনপির

দস্যু ঝুঁকি নিয়েই সুন্দরবনে যাচ্ছেন আজ মৌয়ালেরা