হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ফাইল ছবি

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।

জানতে চাইলে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, সুন্দরবন থেকে অপহৃত পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে। তারা সুস্থ রয়েছে। সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে কোস্ট গার্ড বিস্তারিত তথ্য জানাবে বলেও জানান ওসি।

জানা গেছে, ২ জানুয়ারি সুন্দরবনের কানুরখোলা খাল এলাকা থেকে বনদস্যুদের হাতে অপহৃত হন ঢাকা থেকে আসা পাঁচ পর্যটক। তাঁরা খুলনার দাকোপের ঢাংমারী এলাকার গোলকানন নামক রিসোর্টে বেড়াতে এসেছিলেন।

ওই দিন বিকেলে তাঁরা রিসোর্ট মালিকের সঙ্গে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন এলাকায় ঘুরতে যান। সে সময় বনদস্যু মাসুম বাহিনী তাঁদের অপহরণ করে। দস্যুরা দুই নারী পর্যটক এবং নৌকার দুই আরোহীকে ছেড়ে দিয়ে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় এবং পর্যটক সোহেল ও জনিকে নিয়ে যায়।

পরবর্তীকালে রিসোর্ট মালিকের পরিবারের কাছে মোবাইলে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে পুলিশ জানায়। বিষয়টি জানার পর থেকে কোস্ট গার্ড ও নৌ পুলিশসহ যৌথভাবে তাঁদের উদ্ধারে অভিযান শুরু করে।

টিকিট কাউন্টারের বাথরুম থেকে গলাকাটা অবস্থায় কর্মীকে উদ্ধার

খুলনায় দুই মাদক সেবনকারীকে ছাড়িয়ে নিতে এসে সহযোগীসহ গ্রেপ্তার ওয়ার্ড শ্রমিক দলের নেতা

চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

খুলনায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন মন্ত্রিপরিষদ সচিব

খুলনায় গুলিবিদ্ধ স্কুলছাত্রী হাসপাতাল ছাড়ার পর লাপাত্তা

খুলনায় গুলিবিদ্ধ স্কুলছাত্রী ‘শীর্ষ সন্ত্রাসী’ আশিকের বোন

খুলনায় বাড়ির সামনে স্কুলছাত্রীকে গুলি

খুলনায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

রাব্বি হত্যা: বিচার আল্লাহর কাছে সঁপে দিয়েছে পরিবার