হোম > সারা দেশ > খুলনা

ফকিরহাটে পিকআপ ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৬ 

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ছয় যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইকের ছয় যাত্রী ঘটনাস্থলে নিহত হন। বাগেরহাট ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করেছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, আমরা ঘটনাস্থল থেকে ছয়টি মরদেহ উদ্ধার করেছি। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও ইজিবাইকসহ মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছি। ইজিবাইকে থাকা আরও এক যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইজিবাইকটি ফকিরহাট থেকে নওয়াপাড়া এলাকায় এবং ট্রাকটি ফকিরহাটের দিকে যাচ্ছিল।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, ‘তাৎক্ষণিকভাবে নিহতদের নাম–পরিচয় পাওয়া যায়নি। আমরা নাম–পরিচয় জানার চেষ্টা করছি।’

সুন্দরবন: শুঁটকি মৌসুমে আবার দস্যুর ভয়

ম্যানেজার ফোন না ধরায় চায়নিজ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, খুলনায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রে ভাঙচুর

খুলনায় চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

চাঁদার দাবিতে হুমকি স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের, আটক ২

খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু

খুলনায় যুবককে গুলি করে ব্যাগ ছিনতাই

গভীর রাতে খুলনায় সাবেক ছাত্রদল নেতাকে গুলি

ছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা, শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড