হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে অবৈধ প্রবেশ, আটক ৩ জেলে 

কয়রা (খুলনা) প্রতিনিধি

সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করার অভিযোগে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে কর্তন নিষিদ্ধ ১৫০টি গরান কাঠের সিটি ও একটি নৌকা জব্দ করা হয়। 

গতকাল রোববার রাত ১১টার দিকে সাতক্ষীরা রেঞ্জর কোবাদক স্টেশনের আওতাধীন সন্ন্যাসী খাল থেকে তাঁদের আটক করা হয়। 

আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছ কোবাদক স্টেশন কর্মকর্তা মো. মোবারক হোসেন। 

আটক জেলেরা হলেন কয়রা উপজেলার দশহালিয়া গ্রামের মনির উদ্দীন পাড়ের ছেলে আজিজুল ইসলাম (৪৫), মহারাজপুর গ্রামের আবুল ঢালীর ছেলে কুদ্দুস ঢালী (৫০) ও একই গ্রামের বারিক ঢালীর ছেলে শাহাবুদ্দিন ঢালী (৪০)। 

এ ছাড়া বন বিভাগের উপস্থিতি বুঝতে পেরে নৌকা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায় উপজেলার গোলখালী গ্রামের আমিরুল ঢালীর ছেলে মিনহাজ ঢালী, আফসার মোড়লের ছেলে মোহাম্মদ আলী মোড়ল। 

বন বিভাগ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া মিনহাজ ঢালীর নামে এর আগে হরিণ শিকারের অপরাধে আদালতে মামলা চলমান রয়েছে। একই খালে অন্য একটি স্থানে পরিত্যক্ত অবস্থায় ২০০ ফুট হরিণ মারার ফাঁদ জব্দ করা হয়। 

কোবাদক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, ‘সুন্দরবনের সন্ন্যাসী খালে টহলকালে একটি নৌকা দেখতে পাই। এ সময় তাঁদের কাছে পারমিট (পাস) দেখতে চাই। কিন্তু তাঁরা পারমিট দেখাতে পারেননি। পরে তিন জেলেকে আটক করি। দুই জেলে নৌকা থেকে লাফিয়ে সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। একই খালে অপর একটি স্থানে পরিত্যক্ত অবস্থায় ২০০ ফিট হরিণ মারার ফাঁদ উদ্ধার করি’

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, এ বিষয়ে বন আইনে মামলা করা হয়েছে।

খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড

খুলনায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার