হোম > সারা দেশ > খুলনা

পোলট্রি খামার থেকে গাঁজার গাছসহ গ্রেপ্তার ২ 

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটায় পোলট্রি খামার থেকে গাঁজার গাছসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বুনারাবাদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ওই এলাকার শিপন মন্ডল (৩১) ও বিশ্বজিত বিশ্বাস (৫০)। 

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন সরকার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, বুনারাবাদ এলাকার সমিরন গোলদারের মৌমিতা পোলট্রি খামার থেকে পুলিশ অভিযান চালিয়ে ১০ ফুট লম্বা দেড় কেজি ওজনের একটি গাঁজা গাছ জব্দ করে। এ সময় শিপন মন্ডল ও বিশ্বজিত বিশ্বাসকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

খুলনায় গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা

খুলনায় হরিণের মাংস জব্দ

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে গুলি করে হত্যা

কয়রায় খাসজমি নিয়ে সংঘর্ষে আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

জমি বিক্রির কথা বলে ডেকে আবাসন ব্যবসায়ীকে জিম্মি, গ্রেপ্তার ৬

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, জব্দ মাংস ও ফাঁদ

খুলনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

খুলনায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জেলে গ্রেপ্তার

খুলনায় প্রকাশ্যে বাড়িতে ঢুকে গুলি, আতঙ্ক সৃষ্টি