হোম > সারা দেশ > খুলনা

মধ্যরাতে উত্তাল খুবি, কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ

খুবি প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে এবার মধ্যরাতে হল ছেড়ে রাজপথে নেমে এসেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। 

বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হল, খান বাহাদুর আহছানউল্লা হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেন। কোটা আন্দোলনকারীদের উদ্দেশে অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে তাঁরা এই বিক্ষোভ করেন। এ সময় তাদের ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ এমন সব স্লোগান দিতে দেখা যায়। 

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক ‘বিজয় তোরণ’ থেকে বের হয়ে নগরীর জিরো পয়েন্টের দিকে যায়। সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। তবে এ সময় রাস্তা অবরোধ করেননি শিক্ষার্থীরা।

সুন্দরবন: শুঁটকি মৌসুমে আবার দস্যুর ভয়

ম্যানেজার ফোন না ধরায় চায়নিজ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, খুলনায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রে ভাঙচুর

খুলনায় চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

চাঁদার দাবিতে হুমকি স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের, আটক ২

খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু

খুলনায় যুবককে গুলি করে ব্যাগ ছিনতাই

গভীর রাতে খুলনায় সাবেক ছাত্রদল নেতাকে গুলি

ছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা, শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড