হোম > সারা দেশ > খুলনা

মায়ের সঙ্গে গোসলে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে এসে পানিতে ডুবে সাড়ে তিন বছরের শিশু অঙ্কিতা দাসের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দোহাজারী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি দোহাজারী গ্রামের পলাশ দাসের মেয়ে।

স্থানীয়রা জানায়, শিশুটি তার মা অনিতা দাসের সঙ্গে পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের আগে পুকুরের পাড়ে দাঁড়িয়ে এক প্রতিবেশী নারীর সঙ্গে অনিতা দাস কথা বলছিলেন। এ সময় শিশুটি পাশে দাঁড়িয়ে ছিল। কিছু সময় পর শিশুটিকে পাশে দেখতে না পেয়ে তার মা খুঁজতে থাকে। এ সময় পুকুরের পাশে একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখে পুকুরে নামলে পানির মধ্যে শিশুটির পায়ের সঙ্গে স্পর্শ লাগে। অনিতা দাস ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মোহতেশাম নেছা মৃত ঘোষণা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনায় সিগারেট দেওয়ার ছলে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে যুবককে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সড়কে মানুষের ঢল, স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা

লুট করা সোনার ভাগাভাগি নিয়ে যুবদল নেতাকে হত্যা, চুক্তি ২০ লাখে

খুলনায় জয় ঢালী হত্যা মামলায় ‘বি’ কোম্পানির দুই সদস্য গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর খুলনা সফর কাল: এসআরবির বোমা ডিসপোজাল টিম ও ডগ স্কোয়াড মাঠে

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খুলনায় প্যাথলজিতে হামলার অভিযোগ

সুন্দরবনে অপহৃত ৫ জেলেসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার