হোম > সারা দেশ > যশোর

মোবাইলের চার্জার মুখে নিয়ে শিশুর মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে বিদ্যুতায়িত হয়ে হাফসা খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সুইচ বোর্ডের বিদ্যুতে সংযোগ দেওয়া মোবাইলের চার্জারের পিন (মাথা) মুখে নিয়ে কামড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার কন্দর্পপুর গ্রামের রাজমিস্ত্রি হেদায়েতুল ইসলামের মেয়ে হাফসা খাতুন ঘরের ভেতর থাকা সুইচ বোর্ডের বিদ্যুতে সংযোগ দেওয়া মোবাইলের চার্জারের পিন (মাথা) মুখে নিয়ে কামড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। এ সময় হাফসা খাতুনের বাবা ও মা কেউই বাড়িতে ছিলেন না। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কন্দর্পপুর গ্রামের ইউপি সদস্য মুক্তাহিরুল হক বলেন, অসাবধানতা অবস্থায় শিশুটি বিদ্যুতে সংযোগ দেওয়া মোবাইলের চার্জারের পিন মুখে নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় হাফসা খাতুনের মা তার অসুস্থ মাকে দেখতে খুলনা হাসপাতালে গিয়েছিলেন এবং তার বাবাও বাড়িতে ছিল না।

এ ব্যাপারে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু হয়েছে।

সড়কে খুবি ছাত্রীর মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের মামলা, ডিসি অফিসের সামনে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে প্রচারণায় নিষেধাজ্ঞা খুলনা বিএনপির

দস্যু ঝুঁকি নিয়েই সুন্দরবনে যাচ্ছেন আজ মৌয়ালেরা

বাবার সঙ্গে মার্কেটে গিয়ে লাশ হয়ে ফিরলেন খুবি শিক্ষার্থী, খুবি ভিসির শোক

প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

খুলনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর

খুলনায় জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে পেট্রলপাম্পে হাতাহাতি

কুমিরে আক্রমণে নিহত সুব্রতের স্ত্রী চান না, তাঁর একমাত্র সন্তান বাপ-দাদার পেশায় আসুক

খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুম, সম্পাদক নান্নু

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার