হোম > সারা দেশ > খুলনা

খুলনায় গুলিবিদ্ধ স্কুলছাত্রী ‘শীর্ষ সন্ত্রাসী’ আশিকের বোন

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

ঘটনাস্থলে পুলিশ সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

খুলনার রূপসা উপজেলার ওয়াপদা বেড়িবাঁধ সড়কে দুর্বৃত্তদের গুলিতে আহত দশম শ্রেণির ছাত্রী ইতি (১৮) জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘আশিক বাহিনী’র প্রধান আশিকের আপন বোন বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার পরও পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।

আজ শুক্রবার রাত ৮টার দিকে রূপসা উপজেলার ওয়াপদা বেড়িবাঁধ সড়ক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা তিন যুবক ইতিকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান। এতে একটি গুলি তার পায়ে লাগে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন।

খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, মোটরসাইকেলে আসা তিন যুবক ইতিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান। একটি গুলি তার পায়ে লেগেছে। হামলার কারণ ও কারা এতে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিজানুর রহমান বলেন, গুলিবিদ্ধ ইতি খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘আশিক বাহিনী’র প্রধান আশিকের আপন বোন।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি।

খুলনায় বাড়ির সামনে স্কুলছাত্রীকে গুলি

খুলনায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

রাব্বি হত্যা: বিচার আল্লাহর কাছে সঁপে দিয়েছে পরিবার

তেরখাদার আনন্দনগর গ্রামে হোগলাপাটির অর্থনৈতিক সুবাতাস

খুলনায় ফের যুবক গুলিবিদ্ধ

খুলনার ‘রফিক গাজী হত্যা’ মামলার সন্দিগ্ধ দুই আসামি গ্রেপ্তার

ভ্যান চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে হত্যা, ২ জনের ১০ বছরের কারাদণ্ড

খুলনায় চাঁদা না পেয়ে ভাঙারি ব্যবসায়ীকে গুলি

কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ৩ জনের একজন নিহত

গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের পুনরায় গ্রামে পাঠানো হবে: শিক্ষামন্ত্রী