হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পণ্যবাহী জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলায় নোঙর করেছে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ২০০ মেট্রিকটন মেশিনারি পণ্যবাহী একটি জাহাজ। গতকাল মঙ্গলবার বন্দরের ৭ নম্বর জেটিতে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘অপরাজিতা’ এই পণ্য নিয়ে আসে। তবে এবারও রাশিয়া থেকে আসা এই মেশিনারি পণ্য ভারতের হলদিয়া বন্দরে ট্রানজিট হয়ে এসেছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইসেন্সের পরিচালক এইচ এম দুলাল আজকের পত্রিকাকে বলেন, ‘রাশিয়া থেকে আসা ৫২৫ প্যাকেজের এক হাজার ২০০ মেট্রিকটন মেশিনারি পণ্য আসে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে রাশিয়া থেকে এই পণ্য জাহাজে লোড হয়। পরে জাহাজটি ভারতের হলদিয়া বন্দর থেকে ট্রানজিট করে। এটি রূপপুর পণ্যের রাশিয়া-ভারত ট্রানজিটের তৃতীয় চালান।’

তিনি আরও বলেন, মোংলা বন্দরে আসা এই পণ্য খালাস চলছে। দুদিনের মধ্যে পুরোপুরি খালাস শেষে সড়ক পথে ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে’।

এর আগে ২৩ ফেব্রুয়ারি বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে বাংলাদেশ পতাকাবাহী অপরাজিতা জাহাজে ৯৮৯ প্যাকেজের এক হাজার ৬৯০ মেট্রিকটন এবং তার আগে গত ১৬ ফেব্রুয়ারি এক হাজার ৪৮ মেট্রিকটন পণ্য নিয়ে মোংলায় নোঙর করে আরেক বাংলাদেশি জাহাজ ‘এমভি সেজুতি’। সেই জাহাজের পণ্য ইতিমধ্যে খালাস শেষে রূপপুরে পৌঁছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রাশিয়ার পণ্য পরিবহনে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করে। যার ফলে নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। আর কিছু কিছু জাহাজ রাশিয়া থেকে পণ্য এনে ভারতে খালাস করছে। সেগুলোই ভারত ট্রানজিট হয়ে আসছে মোংলা বন্দরে।

চাঁদাবাজ আমার দলের নেতা-কর্মী হলেও গ্রেপ্তার করতে হবে: হুইপ বকুল

সুন্দরবনের ডাকাত দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক

খুলনায় খাবার খেয়ে অসুস্থ ৪ পরিবারের ২০ সদস্যসহ ২২ জন

খুমেকে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

নগরে যানজট বাড়াচ্ছে বহিরাগত অটোরিকশা

খুলনায় ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে’ নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

জুলাই সনদ নিয়ে ক্ষমতাসীনদের কিছু অবস্থান সাংঘর্ষিক: গোলাম পরওয়ার

ইঞ্জিনিয়ারিং করে আমাকে ও পরওয়ারকে হারানো হয়েছে: কৃষ্ণ নন্দী

খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে

খুলনার ঈদ বাজার: অভিজাত মার্কেটের চেয়ে ফুটপাতে বিক্রি বেশি