হোম > সারা দেশ > খুলনা

সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল খুমেক হাসপাতাল, দুই আদেশ একই তারিখে

খুলনা প্রতিনিধি

সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে খুমেক হাসপাতালের নতুন আদেশ। ছবি: সংগৃহীত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে কোনো সাংবাদিক প্রবেশ করতে পারবেন না বলে জারি করা নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছেন পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম। তবে দুই চিঠিই ইস্যু করার তারিখ লেখা রয়েছে ৯ আগস্ট। নির্দেশনা জারির বিষয়টি গতকাল শনিবার এবং প্রত্যাহারের বিষয়টি আজ রোববার জানাজানি হয়।

এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানাজানির আগে খুমেক হাসপাতালের পরিচালকের আদেশ চ্যালেঞ্জ করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু হেনা মোস্তফা জামাল। আইনজীবী বাবুল হাওলাদারের মাধ্যমে পরিচালকের কাছে পাঠানো নোটিশে বলা হয়েছে, এমন আদেশ জারি স্পষ্টত আইনের লঙ্ঘন।

গত বৃহস্পতিবার খুমেক হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়, ‘পরিচালকের অনুমতি ছাড়া কিছু মিডিয়াকর্মী হাসপাতালের ভেতরে রোগীদের ছবি তুলছেন, যা কাম্য নয়। এতে রোগী এবং চিকিৎসক উভয়ই হয়রানির শিকার হচ্ছেন। হাসপাতালে রোগীদের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।’

নির্দেশনার বিষয়টি জানাজানি হলে খুলনার সাংবাদিকদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। পরে আজ জানা যায়, খুমেক হাসপাতাল পরিচালক আরেকটি চিঠিতে আগের আদেশ প্রত্যাহার করেছেন। তবে এই চিঠিতেও ইস্যুর তারিখ ৯ অক্টোবর।

প্রত্যাহার আদেশে পরিচালক উল্লেখ করেন, ‘এতদ্বারা একই তারিখ ও স্মারকের স্বপক্ষে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যায় দৈনিক ২০০০ রোগী চিকিৎসাসেবা নেওয়ায় নিরবচ্ছিন্নভাবে সেবা দেওয়া প্রয়োজন। এমতাবস্থায় পরবর্তীতে অফিস চলাকালীন সময়ে পরিচালক মহোদয়/কর্তব্যরত চিকিৎসক/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/সংশ্লিষ্ট চিকিৎসককে অবহিত করে এবং অফিস সময়ের পূর্বে ও পরে কর্তব্যরত চিকিৎসককে অবহিত করে এবং সাংবাদিকতার ইথিক্স মেনে সাংবাদিক ও অন্যান্য মিডিয়া ব্যক্তিত্বের সংবাদ সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।’

এদিকে খুমেক হাসপাতালের পরিচালকের কর্মকাণ্ডের প্রতিবাদে আজ সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে প্রতিবাদ সভা হয়। এতে অবিলম্বে খুমেক হাসপাতালের পরিচালকের অপসারণের দাবি জানানো হয়।

ইবির শহীদ জিয়া হল: বরাদ্দ কাগজে, সিট দখলে

খুলনা জেলা ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব পাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই অব্যাহতি

যমজ শিশু হত্যা, মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনার ১০ জেলায় এবার ১৭০টি কোরবানির পশুর হাট

সুন্দরবনের কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর আটক

খুলনায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি করে বিশ্ববিদ্যালয়ের ১৮ লাখ টাকা আত্মসাৎ, সহকারী রেজিস্ট্রার পলাতক

বনদস্যুদের মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১৩ মৌয়াল

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে: আইনমন্ত্রী