হোম > সারা দেশ > খুলনা

চিতলমারীতে খাটের নিচ থেকে ৩ বছরের শিশুর লাশ উদ্ধার, সৎমা আটক

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে ঘরের খাটের নিচ থেকে খাদিজা নামের তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তার সৎমা আয়শা খাতুনকে (২৩) আটক করেছে।

নিহত খাদিজা উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামের তুহিন শেখের মেয়ে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় তুহিন শেখের মেয়ে খাদিজার লাশ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎমা আয়শা খাতুনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এলাকাবাসী জানায়, দেড় বছর আগে খাদিজার মা অন্যত্র বিয়ে করেছেন। মাসখানেক আগে আয়শাকে বিয়ে করেছেন তুহিন শেখ।

বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ: আইজিপি

খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ

জুট মিলে চুরির চেষ্টা, পালানোর সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

খুলনায় গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা

খুলনায় হরিণের মাংস জব্দ

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে গুলি করে হত্যা

কয়রায় খাসজমি নিয়ে সংঘর্ষে আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

জমি বিক্রির কথা বলে ডেকে আবাসন ব্যবসায়ীকে জিম্মি, গ্রেপ্তার ৬

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, জব্দ মাংস ও ফাঁদ