হোম > সারা দেশ > খুলনা

চালকের মাথায় আঘাত করে রিকশা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

খুলনায় চালকের মাথায় আঘাত করে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বড় মির্জাপুর ক্রস রোডে ঘটনাটি ঘটে। তাঁকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত রিকশাচালকের নাম রনি (২৮)। তিনি খালিশপুর এলাকার বাসিন্দা আফসার গোলদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বড় মির্জাপুর রোড হয়ে যাত্রীসহ রিকশাটি মির্জাপুর ক্রস রোডে প্রবেশ করে। এর কিছুক্ষণ পর চালকের মাথায় আঘাত করে রাস্তায় ফেলে যাত্রী রিকশা নিয়ে পালিয়ে যায়। চালকের চিৎসার শুনে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রনির অবস্থা আশঙ্কাজনক। আঘাতটি গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। ঘটনাস্থলের আশপাশের বাড়ির সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দুর্বৃত্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বৈষম্যহীন শিক্ষক নিবন্ধন পরীক্ষার দাবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

নড়াইলে জমির বিরোধে যুবক নিহত, আহত ২

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ